ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে নিহত ১
প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০২৫
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিড়ি) চাকা ফেটে রুম্মান আহমদ নামের একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রুটিন কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বদলানোর কাজ চলছিল। সে সময় একটি চাকা বিস্ফোরণ হয়। এতে দুইজন আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুম্মান আহমদ নামের একজনের মৃত্যু হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com