আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সিদ্ধিরগঞ্জে এক অভিযানে ৫২ পুড়িয়া হিরোইনসহ আটক ১
প্রকাশের তারিখঃ ৩০ জুলাই, ২০২৫
সিদ্ধিরগঞ্জে এক পুলিশের অভিযানে ৫২ পুড়িয়া হিরোইনসহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল ফায়ার সার্ভিস এর সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন সিদ্ধিরগঞ্জের টেকপাড়া শিমরাইল এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে দেলোয়ার হোসেন দেলু (৫৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, শিমরাইল ফায়ার সার্ভিস এর সামনে হেরোইন বিক্রয়ের জন্য একজন অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হলে আটককৃত দেলু পালানোর চেষ্টা করে। এসময় আমরা তাকে আটক করে তার দেহ তল্লাশী করে মোট ৫২ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দেলু হেরোইন বিক্রির বিষয়টা স্বীকার করে। আজ (৩০ জুলাই) দেলুর বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ৮(খ) ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.