আজ
|| ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
পুলিশ কর্মকর্তাকে কোপালো আওয়ামী নেতা-ছেলে, গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ২৬ জুলাই, ২০২৫
কুষ্টিয়ায় ধারালো বটি দিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তাকে (এসআই) কুপিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ ও তার ছেলে। এতে এসআই ইসরাফিল হোসেন গুরুতর আহত হলে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (২৬ জুলাই) দুপুরে তদন্তাধীন একটি হত্যা মামলার আসামি ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে অভিযানের সময় ঘটনাটি ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত হারুনুর রশিদ ও পুত্র প্রণয়কে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যায় তদন্তাধীন মামলার এজাহারভুক্ত আসামী ছিলেন কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সাবেক পরিচালক হারুনুর রশিদ। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান টের পেয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে ডিবি পুলিশের একটি টিম শহরের থানাপাড়া (ছয় রাস্তার মোড়) এলাকায় তার বাড়িতে অভিযানে যায়। এসময় পুলিশ সদস্যরা হারুনকে দেখার পর সে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। পরে পুলিশ ধাওয়া করে হারুনের বাড়ির কাছে পৌঁছালে তার ছেলে প্রণয় ছুটে এসে পুলিশের উপর আক্রমণ চালায়। পরে পিতা-পুত্র মিলে ধারালো অস্ত্রের আঘাতে উপর্যুপরি কুপিয়ে এসআই ইসরাফিলকে জখম করে। এতে তার পিঠে দুটি কোপ লেগে তিনি আহত হন।
ঘটনার পর আহত এসআই ইসরাফিলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পুলিশের অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে পৌঁছে হারুনুর রশিদ ও তার ছেলে শাহরিয়ার প্রণয়কে গ্রেপ্তারে করে। এদিকে পুলিশের কর্তব্য কাজে বাধাদান ও হামলার ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামী হারুনুর রশিদ ও তার পুত্র শাহরিয়ার প্রণয়কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সরকারি কাজে বাধাদান ও পুলিশের উপর হামলায় থানায় একটি মামলা করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.