আজ মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরার কৃতি সন্তান শহীদ আসিফসহ সকল শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় কামনায় দোয়া- মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৬ জুলাই) আস্কারপুর শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে কাটিয়া শাহী মসজিদে যোহরের নামাজ শেষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আস্কারপুর শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আরাফাত হোসাইন এর সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন শাহী মসজিদের খতিব মুফতি হাফিজুর রহমান।
আস্কারপুর শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহাইল মাহাদীন এর সঞ্চালনায়
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুর রকিব ও নাতে রাসুল (সা.) পেশ করেন হাফেজ তামিম ইকবাল।
এ সময়ে আরো বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানে সাতক্ষীরার শহীদ আসিফের ছোট ভাই রাকিবুল হাসান, সংগঠনের উপদেষ্টা অর্ঘ্য বিন জুয়েল, সহ-সভাপতি ইমামুল হাসান, আল মামুন, সাধারণ সম্পাদক রাকিবুল মোড়ল, কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

এসময় ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং যারা আহত অবস্থায় আছেন তাদেরকে যেন আল্লাহ দ্রুত শেফা দান করেন সে কামনা করা হয়।

Exit mobile version