আজ
|| ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শ্রীপুরে প্রাথমিকের বৃত্তিতে শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে মানববন্ধন
প্রকাশের তারিখঃ ২৫ জুলাই, ২০২৫
শ্রীপুরে প্রাথমিকের বৃত্তিতে শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে মানববন্ধন
গাজীপুর প্রতিনিধি
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি গাজীপুরে শ্রীপুরে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন'-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে উপজেলার অন্তত ২৫০টি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকেরা অংশগ্রহণ করেন।
শ্রীপুর উপজেলা কিন্ডাগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি, আবুল প্রধান প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মো. আবুল হোসেন প্রধানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম ফরহাদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
আরও বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, অ্যাসোসিয়েশনের শ্রীপুর পৌর শাখার সভাপতি ও ছাপিলাপাড়া শামীম মাস্টার মডেল একাডেমির প্রতিষ্ঠা পরিচালক শামীম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ড. হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ফরাজী, সালাউদ্দিন আহমেদ মিলন, সর্দার মুক্তার হোসেন, মিজানুর রহমান, অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদ, ককুসুম কলি বিদ্যানিকেতনের পরিচালক শওকত ওসমান সেলিম, দপ্তর সম্পাদক নাঈম হাসান রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক, খান মডেল স্কুলের পরিচালক আরাফাত খান প্রমুখ।
খান মডেল স্কুলের শিক্ষার্থী আব্দুলাহ ফরাজী ও সুজানা জানান, সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষায় সুযোগসংক্রান্ত নীতিগত বৈষম্য সংবিধানবিরোধী ও অযৌক্তিক। সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ এর কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.