আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল, লোকালয়ে ঢুকছে পানি
প্রকাশের তারিখঃ ২৫ জুলাই, ২০২৫
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুর থেকে বাঁধের ফাটল দিয়ে প্রতাপনগর এলাকায় পানি প্রবেশ করছে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের দিকে বাঁধে ফাটল দেখা দেয়। এখনই মেরামত করা না গেলে যেকোন মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে। এমনটা হলে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।
তারা অভিযোগ করেন, বাঁধ মেরামতের কাজ সঠিকভাবে না হওয়ায় তাতে ফাটল দেখা দিয়েছে। এর জন্য ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড দায়ী।
এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া বলেন, বাঁধের ফাটলের বিষয়ে আমাদের জানানো হয়নি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.