আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
বিমান বিধ্বস্ত ঘটনায় সাতক্ষীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া
প্রকাশের তারিখঃ ২৪ জুলাই, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষক-শিক্ষার্থীদের রুহের মাগফেরাত ও সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিট।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ২ টায় আইনজীবী সমিতির চতুর্থ তলা হল রুমে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও শিক্ষার্থীসহ ৩১ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা ও যথাযথ সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সংগঠনের আহবায়ক এ্যাডঃ আকবর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাডঃ নুরুল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি পি,পি,এ্যাডঃ শেখ আব্দুস সাওর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের জি,পি,এ্যাডঃ অসীম কুমার মন্ডল, পি,পি,এ্যাডঃ আলমগীর আশরাফ। এসময় আরো উপস্থিত ছিলেন এ্যাডঃ শহীদ হাসান , এ্যাডঃ কামরুজ্জামান ভুট্টো , এ্যাডঃ আবু সাইদ রাজা, এ্যাডঃ এ,বি,এম, সেলিম , এ্যাডঃ শাহরিয়ার হাসিব, এ্যাডঃ জি,এম,ফিরোজ আহমেদ, এ্যাডঃ সিরাজুল ইসলাম (৫) এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী , এ্যাডঃ ইমরান শাওন , এ্যাডঃ শিহাব মাসউদ সাচ্চু, এ্যাডঃ এস,এম,সোহরাব হোসেন বাবলু , এ্যাডঃ সরদার সাইফ , এ্যাডঃ সাইফুল ইসলাম সোহেল , এ্যাডঃ নজরুল ইসলাম , এ্যাডঃ সোহরাব হোসেন সুজন, এ্যাডঃ রফিকুল ইসলাম খোকন প্রমুখ ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.