আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরা সীমান্তে সাত মাসে ৪৫ কোটি টাকার পন্য জব্দ, আটক ২৬
প্রকাশের তারিখঃ ২৪ জুলাই, ২০২৫
সাতক্ষীরা জেলা প্রতিনিধি :সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে গত সাত মাসে ৩ কেজির অধিক স্বর্ণসহ ৪৫ কোটি টাকার পন্য জব্দসহ আটক ২৬ জন।
বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে রাত গভীর হলেই সক্রিয় হয়ে ওঠে চোরাচালান চক্র। কখনও নদীপথ, কখনও বা পায়ে চলা গোপন পথ, দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে অবৈধভাবে পাচার হচ্ছে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, স্বর্ণের বার, রুপা, প্রসাধনী, ঔষধসহ বিভিন্ন কাপড় ও মালামাল। রাতারাতি কোটিপতি বনে যেতে পারাপারে সক্রিয় রয়েছে স্থানীয় অনেকগুলো শক্তিশালী সিন্ডিকেট। যাদেরকে প্রতিনিয়ত কঠোর নজরদারির মধ্যে রেখে তাদের অবৈধ পণ্যসামগ্রীসহ পণ্য পাচারকারিদের আটক পূর্বক ব্যাপক হুমকির মুখে রেখেছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত মাত্র সাত মাসে সাতক্ষীরা সীমান্তে একের পর এক অভিযান চালিয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সদস্যরা প্রায় ৪৪ কোটি ৯৪ লক্ষ ২৪ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে। এ সময় ২৬ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে। যাদের অনেকেই পেশাদার চোরাকারবারী চক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গত ৭ মাসে ৩ কেজি ১৭৫ গ্রাম স্বর্ণ, ৯০ পিস ডায়মন্ডের নাকফুল, ২৯ কেজি ৪১৫ গ্রাম রুপা, ২১৮৭ বোতল ফেনসিডিল, ১৩১২ বোতল বিদেশি মদ, ১০.৫ কেজি গাঁজা, ২৫,৯৭০ পিস ইয়াবা, ৩০২১০ হাজারের বেশি নেশাজাতীয় ট্যাবলেট, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস, ওষুধসহ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সদস্যরা।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক আরও জানান, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী, বিজিবি সীমান্তে জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক। বিশেষ করে সীমান্তে মানব ও মাদক পাচারে ”জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে সর্বদা প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। ভারতের সঙ্গে সাতক্ষীরা ব্যাটালিয়নের ৫৪ কিলোমিটার সীমান্ত জুড়ে চোরাচালান দমনে দেশের আস্থার প্রতীক হিসেবে কাজ করছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.