আজ
|| ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৩৭ শিশুসহ এখনও চিকিৎসাধীন ৪৪
প্রকাশের তারিখঃ ২৩ জুলাই, ২০২৫
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও ৪৪ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ৩৭ জনই শিশু।
বুধবার (২৩ জুলাই) বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দীন।
তিনি জানান, ভর্তি ৪৪ জনের মধ্যে ৮ জন বেশি আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছে। তুলনামূলক কম ঝুঁকিতে আছে ১৩ জন দগ্ধ। বাকিরা কিছুটা ঝুঁকিমুক্ত।
সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন উল্লেখ করে বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন, তাদের পরামর্শ নিয়েই রোগীদের সুস্থ করে তোলার প্রাণপন চেষ্টা চলছে। রোগীদের বয়স বিবেচনায় নিয়েই চিকিৎসাসেবা চলছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.