আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
নাটোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৮
প্রকাশের তারিখঃ ২৩ জুলাই, ২০২৫
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে।
আজ বুধবার (২৩ জুলাই) সকাল দশটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জাহিদুল ইসলাম, তার স্ত্রী শেলি, আঞ্জুমান আরা, আন্নি, লিমা, আনু বেগম, সীমা খাতুন ও মাইক্রোবাস চালক শাহাবুদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ থেকে মাইক্রোবাসে করে সিরাজগঞ্জে রোগী দেখতে যাচ্ছিল কয়েকজন। পথিমধ্যে মাইক্রোবাসটি আইরমাড়ি ব্রীজ একাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকে সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার নারীসহ পাঁচজন নিহত হন।
তারা আরও জানান, মাইক্রোবাসে থাকা অপর তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। অপর দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটার দিকে তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিহতদের মধ্যে ৬ জনের মরদেহ থানায় রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.