আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
তিন দফা দাবিতে সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
প্রকাশের তারিখঃ ২৩ জুলাই, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম :নবীন শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসন নিশ্চিতকরণসহ তিন দফা দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা।
বুধবার (২৩ জুলাই) দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি আল মামুন এবং কলেজ সভাপতি রফিকুল ইসলাম।
স্মারকলিপিতে বলা হয়, সরকারি কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবাসন সংকটে ভুগছে। অথচ জিয়া হলটি বছরের পর বছর অচল অবস্থায় পড়ে রয়েছে। দ্রুত সংস্কার করে হলটি চালু করলে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং কলেজে আবাসন ঘাটতি অনেকটাই মিটবে।
তাঁরা আরও বলেন আমাদের যৌক্তিক তিন দফা দাবি গুলো হলো-
১.কলেজে বিদ্যমান হলটি দ্রুত সংস্কার করে শিক্ষার্থীদের জন্য আবাসন হল চালু করতে হবে।
২.সংস্কার কাজে প্রয়োজনীয় বরাদ্দ ও প্রশাসনিক তৎপরতা নিশ্চিত করা হোক।
৩.হল চালুর ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা ও ছাত্রকল্যাণ নিশ্চিত করা হোক।
এ সময় আরও উপস্থিত ছিলেন শহর শিবিরের অফিস সম্পাদক মো. নুরুন্নবী, অর্থ সম্পাদক মো. আরিফ বিল্লাহ, প্রকাশনা সম্পাদক হা. আনিসুর রহমান, তথ্য ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা, কলেজ সেক্রেটারি মো. মাসুদুজ্জামান, অফিস সম্পাদক জিয়াউর রহমান ফাহিম ও সিটি কলেজ সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.