আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জকে সবুজায়ন করার কাজ চলবে: জেলা প্রশাসক
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০২৫
নারায়ণগঞ্জকে সবুজ ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার কাজ অব্যাহত থাকবে। এমনটাই জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসন ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচির আওতায় শহরকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
রবিবার (২০ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জ ডিএনডি লেক মঞ্চে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ‘ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্ট’ ও ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিট’ এই আয়োজন করে। সেখানেই জেলা প্রশাসক এসব কথা বলেন।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে এক লাখেরও বেশি গাছ লাগানো হয়েছে। এই কাজ ভবিষ্যতেও চলবে।
জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জকে একটি টেকসই ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। সবুজায়ন ও পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝাতে মানুষকে সচেতন করার উদ্যোগও নেওয়া হয়েছে।
আজ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের সাড়ে ৪ কিলোমিটার পাড়ে ৮ শতাধিক বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাসফাকুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ খান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জের কর্মকর্তা ও রেড ক্রিসেন্ট টিমের সদস্যরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.