আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ফতুল্লায় চাঁদার টাকা না পেয়ে অফিস ভাংচুর ও প্রাননাশের হুমকি স্বেচ্ছাসেবক দলের নেতার
প্রকাশের তারিখঃ ১৯ জুলাই, ২০২৫
ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লায় চাঁদার টাকা না পেয়ে অফিস ভাংচুর ও প্রাননাশের হুমকি নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান বাবুর বিরুদ্ধে।
গত ১৭ জুলাই রাতে ফতুল্লার সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের ভুক্তভোগী মুহাম্মদ মসিউর রহমান।
ভুক্তভোগী মুহাম্মদ মসিউর রহমান সস্তাপুর এলাকার মোঃআমজাদ হোসেনের ছেলে।
এসময় অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ জুলাই রাত্র অনুমান ০৮.২০ ঘটিকার সময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান বাবু, সাবেক ছাত্রলীগ নেতা সৌরভ সহ তাহাদের সহযোগী আরো অজ্ঞাতনামা ৪০/৫০ জন বিবাদীরা আমার বর্ণিত ঠিকানার বাসার নিচে আমার অফিসে আসিয়া আমার নিকট হইতে অযৌক্তিকভাবে মোটা অংকের টাকা দাবি করে। আমি বিবাদীদেরকে কিসের টাকা এবং কেন টাকা দিবো বলিয়া জিজ্ঞাসাবাদ করিলে বিবাদীরা আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে মারধর করিতে উদ্ব্যত হয়। অতঃপর আমি অফিস থেকে দৌড়াইয়া পালাইয়া গেলে বিবাদীরা আমার অফিসের সমস্ত মালামাল ভাংচুর করিয়া ফেলে। যাহার আনুমানিক ক্ষতির মূল্য- ৭০,০০০/-(সত্তর হাজার) টাকা। অতঃপর বিবাদীরা এই মর্মে হুমকি প্রদান করে যে, আমি যদি তাহাদের দাবিকৃত টাকা প্রদান না করি, তাহা হইলে বিবাদীরা আমাকে উক্ত এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করিতে দিবে না এবং বেশি বাড়াবাড়ি করিলে আমাকে জানে মারিয়া ফেলিবে মর্মে প্রাণ নাশের হুমকি প্রদান করে চলে যায়। উল্লেখিত বিবাদীদের এরুপকার্যকলাপে আমি ব্যাপকভাবে নিরাপত্তাহীনতায় ভূগতেছি বিধায় কোন উপায়ান্তর না পাইয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিলাম।
অন্যদিকে একই বিষয়ে ফতুল্লা মডেল থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়। অন্য অভিযোগে সোহাগ নামে এক যুবক মোবাইল না দেওয়া ধরে এনে মারধরের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ একটি অভিযোগ দায়ের করা হয়। এবিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার ওসিকে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.