আজ
|| ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরে নতুন সভাপতি যোবায়ের,সেক্রেটারি নাজমুল
প্রকাশের তারিখঃ ১৮ জুলাই, ২০২৫
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার নতুন সভাপতি হিসেবে যোবায়ের হোসেন এবং সেক্রেটারি নাজমুল হোসেনকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সাতক্ষীরা জেলা জামায়াত অফিসের অডিটোরিয়াম ‘কাজী শামসুর রহমান মিলনায়তনে’ শিবিরের ষান্মাসিক সেটআপ ঘোষণা করা হয়।
সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি জুবায়ের হোসেন সাবেক জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন। বর্তমান তিনি সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। অপরদিকে নবনির্বাচিত সেক্রেটারি নাজমুল ইসলাম সাবেক জেলা দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।বর্তমান তিনি জেলা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক নোমান হাসান নয়ন। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন। এছাড়াও সাবেক জেলা সভাপতিবৃন্দ ও শিবিরের বর্তমান সাংগঠনিক থানাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.