আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
বিক্ষোভ মিছিলে ৬নং ওয়ার্ড যুবদল নেতা বাবুর নেতৃত্বে যোগদান
প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০২৫
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিরুদ্ধে ষড়যন্ত্র ,কুরুচিপূর্ণ মন্তব্য এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করার পায়তারার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলে নাসিক ৬নং ওয়ার্ড থেকে
শতশত নেতাকর্মী নিয়ে যোগদান করে শোডাউন করেছেন যুবদল নেতা জহিরুল ইসলাম বাবু।বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে নতুন কোর্টের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে যুবদলের নেতা জহিরুল ইসলাম বাবুর নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলের শুরু থেকেই নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। 'তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ক', 'কটুক্তিকারীদের বিচার চাই', 'গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম'আমরা এক' এমন নানা স্লোগানে ফতুল্লা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক ,সদস্য সচিব মশিউর রহমান রনি। মিছিলে বক্তারা বলেন, তারেক রহমান দেশের জনগণের আস্থার প্রতীক। আজ তাঁকে নিয়ে যে ভাষায় কথা বলা হচ্ছে, তা শুধু অশালীনই নয়, একটি ষড়যন্ত্রেরই অংশ।রাজনৈতিক সংগঠনগুলোকে উদ্দেশ্য তারা আরওবলেন , আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করি না,বিগত বছরে লাইসেন্সদারি বন্দুকের সামনেও দাড়িয়ে দেশ রক্ষায় যুদ্ধ করেছি। তাই আজকে যেই ভুইফোঁর সংগঠন গুলো ষড়যন্ত্র করছেন আপনারা কিন্তু নারায়ণগঞ্জের একটি ইউনিটির সাথেই পারবেন না। এ দল কিন্তু ভেসে আশে নাই ,এ দল শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল ,তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠেছে। এনসিপি'র উদ্দেশ্যে তারা বলেন, গতকাল দেখেছি কিভাবে পালিয়ে এসেছেন।বড়বড় কথা বলেন আমাদের নেতার বিরুদ্ধে। কথাবার্তা একটু সাবধানে বলবেন।অনেকে লজিং থেকে নেতৃত্ব দেন আর বড়বড় কথা বলেন আমরা কিন্তু ভেসে আসি নাই। যদি দলের নির্দেশন পাই তাহলে ঘড় থেকে ধরে এনে সাজা দিবো।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.