আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
জুলাই-আগস্টের খুনিদের বিচারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০২৫
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা প্রতিনিধি: জুলাই-আগস্টে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৭ জুলাই) বেলা ১২ টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক আরাফাত রহমানের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব সোহাইল মাহদিনের সঞ্চালনয় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, এনসিপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আখতারুজ্জামান, সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জুলাই যোদ্ধা শিবিরনেতা আনিসুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার মুখপাত্র মোহিনী তাবাসসুম, আল ইমরান নাঈম বাবু,রাহাত রাজা,আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ,আবু হাসানসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেয়।
এসময় বক্তারা বলেন," ১৯৭২ সাল থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগ যে পরিমাণ গণহত্যা চালিয়ে এক দলীয় শাসন কায়েমের চেষ্টা করেছে তাদের এ দেশে আর রাজনীতি করার নৈতিক অধিকার নেই।আমরা ভিন্ন ভিন্ন দল করলেও স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। গোপালগঞ্জে হামলার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আ'লীগ সন্ত্রাসী সংগঠন। তারা ১৫ বছর জুলুম, খুন, হত্যাসহ যে জুলুম চালিয়েছে তার বিচার হতে হবে। প্রয়োজনে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হবে'।
এছাড়াও বৈষমবিরোধি ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহবায়ক আরাফাত হোসাইন সভাপতির বক্তব্যে, এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.