আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
পুরান ঢাকার সোহাগ হত্যা: না.গঞ্জ থেকে প্রধান অভিযুক্ত নান্নু গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২৫
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে নৃশংসভাবে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার ঘটনায়, অন্যতম প্রধান আসামি মো. নান্নু কাজীকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে লাল চাঁদ সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়।
জানা গেছে, হত্যার আগে সোহাগকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করা হয় এবং ইট-পাথরের টুকরা দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয় এবং কয়েকজন তার শরীরের ওপর উঠে লাফিয়ে ওঠে।
নিহত লাল চাঁদের বোন মঞ্জুয়ারা বেগম (৪২) বাদী হয়ে গত বৃহস্পতিবার রাজধানীর কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.