সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২৫
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরায় আগামী ২২-২৮ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ,অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার,শ্রীম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন (সেব) খুলনা আঞ্চলিক সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা,জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের,মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মোঃ আওছাফুর রহমান,সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী,সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, সিভিল সার্জন ডাঃ জয়ন্ত সরকার, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ছানোয়ার হোসেনসহ অন্যরা।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, এবছর জাতীয় মৎস্য সপ্তাহে জেলার সর্বস্তরে মৎস্যসম্পদ সংরক্ষণ ও সম্প্রসারণমূলক কর্মকাণ্ড চালানো হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com