আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’র উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১৪ জুলাই, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে ২১ জন শহীদের নামে নির্মিত হলো প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। সোমবার (১৪ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা।
তারা হলেন—আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
স্মৃতিস্তম্ভের ফলকে ২১ জন শহীদের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন—রিয়া গোপ, মো. রোমান, আরমান মোল্লা, মো. ইরফান ভূইয়া, মো. তুহিন, মো. মোহসীন, মো. জনি, ইব্রাহিম, মো. স্বজন, মো. আদিল, পারভেজ হাওলাদার, মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূইয়া, ছলেমান, ইমরান হাসান, হযরত বিল্লাল, সফিকুল, মো. সজল, মো. মাবরুর হুসাইন, মোহাম্মদ মাহামুদুর রহমান খান, মোহাম্মদ সাইফুল হাসান, আহসান কবির।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান। তারা বলেন, শহীদের স্মরণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছে। আমরা আজ নারায়ণগঞ্জের শহীদদের প্রাণভরে স্মরণ করছি। তাদের তাজা রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিটমুক্ত বাংলাদেশ পেয়েছি।
সবশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.