আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ফতুল্লায় স্ত্রীর বড় ভাই হত্যা মামলায় ভগ্নিপতির মৃত্যুদণ্ড
প্রকাশের তারিখঃ ১৪ জুলাই, ২০২৫
ফতুল্লায় স্ত্রীর বড় ভাই হাশেম মোল্লাকে হত্যার ঘটনায় ভগ্নিপতি আল আমিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় দেন। একই মামলায় আসামীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, সদর উপজেলার চর কাশিপুর এলাকার জলিল মিয়ার ছেলে আল আমিন (২৮)।
এ ঘটনার নিহত হাশেম মোল্লা হলেন একই এলাকার নূর হোসেনের ছেলে। তিনি আল আমিনের স্ত্রীর বড় ভাই।
এ বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউন খান গণমাধ্যমে বলেন, ‘হাশেম মোল্লার ছোট বোন পুষ্পা আক্তারের সঙ্গে একই এলাকার আল আমিনের বিয়ে হয়। তাদের সংসারে তিনটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে প্রায় সময় পুষ্পা আক্তারকে নির্যাতন করতেন আল আমিন। এ নিয়ে একাধিকবার বিচার সালিশও হয়েছে। ২০২২ সালের ২৬ জুলাই রাতে আল আমিন স্ত্রীকে মারধর করলে বড় ভাই হাশেম মোল্লা প্রতিবাদ করেন। এতে আলামিন ক্ষিপ্ত হয়ে হাশেম মোল্লার বুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়ের হলে বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.