আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
দেশজুড়ে আজ থেকে চিরুনি অভিযান চলবে
প্রকাশের তারিখঃ ১৩ জুলাই, ২০২৫
দেশব্যাপী সাম্প্রতিক কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে আজ থেকেই সারাদেশে চিরুনি অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।” তিনি জানান, এ মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এক লিখিত বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “রাজশাহীর নিউমার্কেটে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয়ভাবে হত্যার ঘটনাসহ সম্প্রতি দেশে যেসব নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর।”
তিনি জানান, “এসব ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেপ্তার করছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। দেশ ও সমাজ থেকে অপরাধ কমিয়ে আনার দায়িত্ব আমাদের সবারই।”
তিনি আরও জানান, সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে চায়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.