সোনারগাঁয়ে জামিয়া ফারুকিয়া কওমিয়া নানাখীএতিমখানা ভবন উদ্বোধন করেন আল মুজাহিদ মল্লিক
প্রকাশের তারিখঃ ১২ জুলাই, ২০২৫
সোনারগা(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে জামিয়া ফারুকিয়া কওমিয়া নানাখী এতিমখানার ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে মাদ্রাসা অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার ভবন উদ্বোধন করা হয়। সোনারগাঁ চাষী হাউজিং প্রাইভেট লিমিটেড সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ শফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নং সহ সভাপতি শিল্পপতি আল মুজাহিদ মল্লিক।বিশেষ অতিথি ছিলেন,মোহাম্মদ কাউসার মিয়া,মোহাম্মদ আমজাদ হক আপেল।প্রধান অতিথি আল মুজাহিদ মল্লিক বলেন,মানুষ দুটি কারণে ধ্বং হয়ে যায়। একটি হলো অতিরিক্ত খাবার অন্যটি লোভ। বেশী খাবার খেলে শরীরে বিভিন্ন রোগ দেখা যায়, তেমনি লোভ করলে দেশ ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরো বলেন,বর্তমানে অন্যান্য শিক্ষার পাশাপাশি ধর্মীয়শিক্ষার গুরুত্ব অপরিসীম। ধর্মীয় শিক্ষায় মানুষের মধ্যে মানবিক গুনাবলী তৈরি হয়। হাদিস এবংকোরআনের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে মানুষ কখনো অপরাধ করবে না। মানুষের দ্বারা মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কুরআনের প্রকৃত ব্যাখ্যা মানুষের মাঝে ছড়িয়ে দিলে মানুষের মধ্যে ভাতৃত্ববোধ তৈরি হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com