আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
প্রকাশের তারিখঃ ১২ জুলাই, ২০২৫
মুহাম্মদ হাফিজ :চাঁদা না দেওয়ায় রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে পাথর মেরে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা শাখার।
শনিবার (১২ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহীদ আসিফ চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। সেখানে তাঁরা ‘সন্ত্রাসীদের আস্তানা/ জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, এমন আরও নানা স্লোগান দেন।
এ সময় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে,আহবায়ক আরাফাত হোসাইন,মুখপাত্র মোহিনী পারভিন, যুগ্ম সদস্য সচিব তামীম তাসনীম,যুগ্ম সদস্য সচিব রাহাত নূহা আনছারীসহ সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, 'আমাদের একজন ভাইকে পাথর দিয়ে মারা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলছি, আপনারা যদি লাশের রাজনীতি বন্ধ না করেন, তাহলে শেখ হাসিনা যে পথে গিয়েছে, আপনাদেরও সে পথে যেতে হবে। আপনারা যদি হাসিনার পথ অবলম্বন করেন, তাহলে হাসিনার মতোই আপনাদের পরিণতি হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.