
মুহাম্মদ হাফিজ সাতক্ষীরা :সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচির নিউজ কভার করতে যেয়ে প্রচণ্ড ভিড় আর গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে জেলার কমপক্ষে ১২ জন সাংবাদিক ।
সারা সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তা দাড়িয়ে থাকতে থাকতে সাংবাদিকেরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে।এরপর এক এক করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়।
হিট স্ট্রোকে আক্রান্ত সাংবাদিকরা হলেন,
যমুনা টেলিভিশনের ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট আকরামুল ইসলাম,এখন টেলিভিশনের ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট আহসানুর রাজীব, সাংবাদিক ইদ্রিস, ইব্রাহিম, ইয়ারুল ও নাহিদ,গাজী হাবীবসহ কমপক্ষে ১২ জন।
সংবাদকর্মীদের অভিযোগ, এনসিপি’র পক্ষ থেকে ছায়াযুক্ত বিশ্রাম ব্যবস্থা, পানি সরবরাহ পর্যাপ্ত না থাকা, চিকিৎসা সহায়তা না থাকায় এমন ঘটনা ঘটে। তাদের মতে, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা অবদি সাংবাদিকেরা কাঠফাটা রোদে প্রচণ্ড গরমের মধ্যে দাড়িয়ে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরার সাংবাদিক নেতারা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এই ধরনের কর্মসূচিতে সাংবাদিকদের পর্যাপ্ত সুরক্ষা এবং স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

