আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা
প্রকাশের তারিখঃ ৯ জুলাই, ২০২৫
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ জুলাই) সকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য যুগ্মসচিব আ ন ম নাজিম উদ্দিন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরার নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম , সিভিল সার্জন ডাঃ মোঃ সালাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল হাশেম,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল,সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহবায়ক আরাফাত হোসেন ও মুখপাত্র মোহিনী তাবাসসুম, শহর জামায়াতের নায়েবে আমির সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম লাভলুসহ হোটেল-রেস্তোরা ব্যবসায়ী, খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, বাজার কমিটির নেতৃবৃন্দ, এনজিও কর্মী, সমাজকর্মী, শিক্ষক ও সরকারি কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে যুগ্মসচিব আ ন ম নাজিম উদ্দিন বলেছেন ''বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে,এই লক্ষ্যে সারাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছে সরকার, এ লক্ষ্যে সারাদেশে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে খাদ্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান মালিক ও কর্মকর্তাদের নিরাপদ রাখতে প্রশিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে। আপনারা যারা খাদ্যব্যবসায়ী আছেন তাদের সবাইকেও সচেতন ও আন্তরিক হতে হবে, নিরাপদ খাবার তৈরী ও পরিবেশন করতে হবে"।
অন্যান্য বক্তারাও নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধান ও নিজ নিজ ক্ষেত্রে সবার সম্মিলিত অবদানে বাংলাদেশে নিরাপদ খাবার নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.