আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
কুমিল্লার ট্রিপল মার্ডার: আট আসামি ৩ দিনের রিমান্ডে
প্রকাশের তারিখঃ ৯ জুলাই, ২০২৫
কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই পরিবারের ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ৮ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার (৯ জুলাই) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নং আমলী আদালত এই আদেশ দেন।
আসামিদের মধ্যে রয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু মিয়া, তার ছেলে আতিকুর রহমান। অপর পাঁচজন হলেন, রবিউল, বায়েজ, দুলাল, আকাশ, নাজিমউদ্দীন বাবুল ও মো. সবির আহমেদ।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার কড়ইবাড়ী এলাকায় মা রুবি আক্তার, ছেলে রাসেল ও মেয়ে জোনাকীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারসহ নানা অপকর্মে জড়িত। এ বিষয়ে কথা বলতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এক মেম্বার গেলে রুবি ও তার পরিবারের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে থাকা লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় তিনজনের পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
তবে নিহতদের স্বজনদের দাবি, স্থানীয় এক স্কুল শিক্ষকের মোবাইল চুরির বিষয় নিয়ে তাদের সাথে ঝামেলা চলছিল। এর জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.