ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস পালনে সাতক্ষীরায় বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৮ জুলাই, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালনের নিমিত্ত সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৮ জুলাই) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, এলডিডি মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান,সিভিল সার্জন আব্দুস সালাম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ,জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও সরকারি - বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তাবৃন্দ।
সভায় দিবসটি ঘিরে জেলা পর্যায়ে কর্মসূচি নির্ধারণ, সচেতনতামূলক প্রচার এবং সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করতে সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com