আজ
|| ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
রূপগঞ্জে স্ত্রীর পরকীয়ার প্রেমিককে খুন, অভিযুক্ত স্বামী মুন্সিগঞ্জে আটক
প্রকাশের তারিখঃ ৭ জুলাই, ২০২৫
রূপগঞ্জে পরকীয়ার জের ধরে সানাউল্লাহ বাদশা (৩০) নামে এক ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মুকুল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১। রবিবার রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার আমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে গত ১ জুলাই সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।
প্রাথমিক অনুসন্ধান ও গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ১ জুলাই সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় সানাউল্লাহ বাদশাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত সানাউল্লাহ বাদশা জাঙ্গীর এলাকার মোকাররমের ছেলে।
জানা যায়, জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মুকুল মিয়ার স্ত্রীর সঙ্গে একই এলাকার সানাউল্লাহর কয়েক বছর ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে এলাকায় কয়েকবার সালিশও বসেছিল। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সানাউল্লাহ মুকুলের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুকুল ও তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে সানাউল্লাহকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সানাউল্লাহকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামি মুকুল মিয়াকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১১ এর অপস্ অফিসার মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.