আজ
|| ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
জাল জালিয়াতি মামলায় জামিন পেলেন আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান
প্রকাশের তারিখঃ ৭ জুলাই, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট ইসলামপুর এলাকায় জাল জালিয়াতি করে জমি দখলের অভিযোগে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারীরকে জামিন দিয়েছেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার (৭ জুলাই) দুপুরে সশরীরে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে তাকে জামিন প্রদান করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল উদ্দিন। এরআগে গত ১৩ মার্চ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন একই আদালত।
আদালতের মামলা সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের হোসেনপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের আওতায় ইসলামপুর এলাকায় হেরিটেজ পলিমার অ্যান্ড লেমি টিউবস লিমিটেডের জমি জাল জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারী ৮৯ শতাংশ বেশি সম্পত্তি নিজ নামে রেকর্ড করে নেয়। এ ঘটনায় হেরিটেজ পলিমার অ্যান্ড লেমি টিউবস লিমিটেডের পক্ষে লিগ্যাল অফিসার মিলন হোসাইন নারায়ণগঞ্জ আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। ওই মামলা তদন্তের জন্য আদালত নারায়ণগঞ্জ সিআইডি পুলিশকে নির্দেশ প্রদান করে। আদালতের নির্দেশনায় নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের এসআই মিজানুর রহমান তদন্ত শেষে আনন্দ শিপইয়ার্ডের জালিয়াতির মাধ্যমে জমি দখলের একটি প্রতিবেদন গত বছরের ৩ ডিসেম্বর আদালতে দাখিল করেন। তদন্ত কর্মকর্তার প্রতিবেদন দাখিলের পর ১৩ মার্চ নারায়ণগঞ্জ আমলি আদালত ভূমি অপরাধ প্রতিরোধ আইনে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোনায়া জারি করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.