আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
হিন্দু থেকে মুসলিম হয়ে বিয়ে, স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ
প্রকাশের তারিখঃ ৬ জুলাই, ২০২৫
পারিবারিক কলহের জেরে বন্দর উপজেলায় স্ত্রীর হাতে নিহত হয়েছেন এক গৃহবধূ। শুক্রবার রাত ১০টার দিকে র্যালি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম বিজলী আমেনা (২৯)। এই ঘটনার পর তার স্বামী মো. ইমরান (৪৫) নিজেই বন্দর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক ইমরান একই এলাকার তপন চন্দ্র দাসের ছেলে। তিনি পূর্বে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং বিবাহিতও ছিলেন। প্রায় ৭-৮ মাস আগে বিজলী আমেনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর পর ইমরান ‘ইসলাম ধর্ম’ গ্রহণ করে তাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে ইমরান ও বিজলী র্যালি আবাসিক এলাকার ২নং গলির আবদুল মজিদ মিয়ার মালিকানাধীন হাজী শরীফ ভিলার পঞ্চম তলায় ভাড়া থাকতেন। শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান মাছ কাটার বটি দিয়ে বিজলীকে কুপিয়ে গুরুতর জখম করেন।
নিহত বিজলী আমেনার বোন বৃষ্টি আক্তার জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় বোনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিজলীকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের পর ইমরান নিজেই থানায় এসে আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.