আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ঝিনাইদহে পিকআপের ধাক্কায় নিহত নারী
প্রকাশের তারিখঃ ৪ জুলাই, ২০২৫
ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় মনোয়ারা খাতুন (৬০) নামে এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক পিকআপটি জব্দ করা গেলেও পালিয়ে গেছে চালক। শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আমতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের বাহেন মন্ডলের মেয়ে।
আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সকালে ইজিবাইকে করে ঝিনাইদহ আসছিলেন মনোয়ারা খাতুন। ইজিবাইকটি আমতলা বাজার সংলগ্ন ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহ অভিমুখী দ্রুতগামী পিকআপটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক যাত্রী মনোয়ারা খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরও বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.