আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ
প্রকাশের তারিখঃ ৪ জুলাই, ২০২৫
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনের অদূরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উথলী রেল স্টেশন থেকে মাত্র ১০০ গজ দূরে দর্শনার দিকের প্রধান লাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলো। ট্রেনটি জীবননগরের উথলী স্টেশনে ক্রসিং শেষ করে মেইন লাইনে উঠতে গেলে শেষের একটি বগি (বিশ্রামঘর) লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়।
উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু রায় জানান, পাকশী রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেয়া হয়েছে। রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.