আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
হবিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রকাশের তারিখঃ ৩ জুলাই, ২০২৫
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বরুড়া গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত শিশুদের একজন একরাম মিয়া। সে শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামের আনাম মিয়ার ছেলে। বরুড়া গ্রামে নানা আইয়ুব আলীর বাড়িতে থাকত একরাম। অপরজন তামান্না আক্তার। একই গ্রামের সুলেমান মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে একরাম ও তামান্না খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ ধরে তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খুঁজতে শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়ে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
মাধবপুর থানার ওসি শহিদ উল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.