আজ
|| ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
সপ্তম শ্রেণীর ১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষক গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ৩ জুলাই, ২০২৫
শ্রীপুরে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত শিক্ষক আরিফ মিয়াকে (২৩) আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। বর্তমানে ওই ছাত্রী পুলিশ হেফাজতে রয়েছে। বুধবার (২ জুলাই) গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙ্গিলা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রীর পরিবার অভিযোগ, শিক্ষক আরিফের কাছে প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে যায় ওই ছাএী। এ সময় সুযোগ বুঝে জোরপূর্বকভাবে একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় ওই শিক্ষক। অভিযুক্ত আরিফ মিয়া মুলাইদ গ্রামের কামাল মিয়ার ছেলে এবং মুলাইদ আয়েশা প্রিক্যাডেট এন্ড হাইস্কুল ও তালিমুল কুরআন আন্তর্জাতিক বালিকা বিদ্যালয় এর সহকারী শিক্ষক। এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোঃ আব্দুল বারিক জানান গোপন সংবাদের ভিত্তিতে শিক্ষক আরিফ মিয়াকে আজ সকালে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয় মামলা নং-৪/৯(১)
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.