আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১
প্রকাশের তারিখঃ ১ জুলাই, ২০২৫
সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুরে রাজ্জাক পার্ক থেকে হামলাকারীদের একজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার সাব্বির হোসেন সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের নাজমুল হুদার ছেলে।
মামলার বাদী সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জানান, গত সোমবার (৩০ জুন) প্রেসক্লাবে সাধারণ সভার আহ্বান করা হয়। সভায় যোগ দিতে ৭০-৮০ জন সাংবাদিক একত্রে প্রেসক্লাবে প্রবেশের সময় সভাপতি আবুল কাশেমসহ প্রেসক্লাবের সাধারণ সদস্যদের ওপর মাদকসেবী চিহ্নিত ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ডিবিসি নিউজের বেলাল হোসেন ও ভোরের আকাশ পত্রিকার আমিনুর রহমানের মাথা ফেটে যায়। এছাড়া আহত হন আরও অনেক সাংবাদিক। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। হামলায় জড়িত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময়, বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.