আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
বনভূমির পরিমাণ কমে গেলে রাষ্ট্রে বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনা ঘটে: ডিসি
প্রকাশের তারিখঃ ২৯ জুন, ২০২৫
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, যদি বনায়ন করা না যায়, তাহলে সূর্যের তাপমাত্রা বেড়ে সাগরের বরফ গলে নদীতে চলে আসবে। এর ফলে লবণাক্ত পানিতে লোকালয় তলিয়ে যাবে, চাষাবাদ ব্যাহত হবে এবং ভয়াবহ খাদ্য ঘাটতি দেখা দেবে।
রবিবার (২৯ জুন) সকালে শহীদ জিয়া হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তার বক্তব্যে পরিবেশ রক্ষায় বনায়নের অপরিহার্যতা তুলে ধরে বলেন, “যদি বনায়ন করা না যায় তাহলে সূর্যের তাপমাত্রা বেড়ে সাগরের বরফ গলে নদীতে এসে যাবে। এতে করে লবণাক্ত পানিতে লোকালয় তলিয়ে যাবে, যার ফলশ্রুতিতে চাষ করা যাবে না এবং খাদ্যের ঘাটতি দেখা দিবে। তাই পৃথিবীকে বাস যোগ্য রাখতে হলে বনায়নের কোন বিকল্প নেই। আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য গ্রিন বাংলাদেশ উপহার দিতে চাই। প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধে বৃক্ষের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মানব সৃষ্ট কর্মকান্ডে বিরূপ প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তাই জলবায়ুর পরিবর্তনের প্রভাবে দেশে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত বেড়ে চলেছে।”
তিনি আরও বলেন, “আপনারা বেশি বেশি করে বৃক্ষরোপণ করেন। তাহলে আমাদের দেশ বাঁচবে আমরা অক্সিজেন বেশি বেশি পাবো, দেশে বৃষ্টিপাত বেশি হবে। আপনারা দেখছেন একটা দেশের বনভূমির পরিমাণ যদি কমে যায় তাহলে সেই রাষ্ট্রে বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনা ঘটে।”
জেলা প্রশাসকের এই বক্তব্যের মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব এবং এর সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সম্পর্ক জোরালোভাবে উঠে আসে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.