আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
ডিসির নেতৃত্বে জালকুড়িতে পুকুর পরিষ্কারের উদ্বোধন
প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২৫
“গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির অংশ হিসেবে জলাশয় পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে জালকুড়ি এলাকায় নারায়ণগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রায় ৩০ শতাংশের একটি পুকুর পরিষ্কারের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের স্বেচ্ছাসেবকরা এতে অংশ নেন।
জলাশয় পরিষ্কারকরণ অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “খুব দ্রুত সময়ে একটি সুন্দর নগরী গড়ে তোলা হবে নারায়ণগঞ্জকে।” তিনি জানান, “গ্রিন অ্যান্ড ক্লিন” কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে। এজন্য নারায়ণগঞ্জবাসীকে সচেতন থাকতে হবে এবং এই পরিষ্কারকরণ কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বেগম হাসিনা মমতাজের তত্ত্বাবধানে এই জলাশয় পরিষ্কারকরণ কার্যক্রম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, নারায়ণগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, সহকারী পরিচালক কাজী মমতাজ বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম. বোরহান উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ জাফরীন যোবায়রা সুরভী, জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ ফারহানা আক্তার, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম.এ মান্নান ভূঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েস ও সাংগঠনিক সচিব মো. আকবর হোসেন জনি প্রমুখ।
সকালে জলাশয় পরিষ্কারকরণ উদ্বোধনের পর স্বেচ্ছাসেবকরা দুপুর পর্যন্ত কচুরিপানা, অপরিস্কার ও ময়লা-আবর্জনাপূর্ণ পুকুরটি পরিষ্কার করতে সক্ষম হন। এই উদ্যোগ নারায়ণগঞ্জকে আরও পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.