আজ মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোনার আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের ইটাখলা গ্রামে বুধবার রাতে যৌথ বাহিনীর অভিযানে ৫টি দেশীয় অস্ত্র, ২টি মোবাইল ফোন এবং মাদক সেবনের সরঞ্জামসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ওমর ফারুকের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়ের সমন্বয়ে বুধবার রাত ১টার দিকে আটপাড়ার ইটাখলা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে ইটাখলা গ্রামের মৃত আব্দুস সেলিমের ছেলে এনাম আহমেদ বাবু (২৯), একই গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে সুমন মিয়া (৩০), মাহাবুব আলমের ছেলে ইমরানকে (২৬) পাঁচটি দেশীয় অস্ত্র, ২টি মোবাইল ফোন এবং মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের রাতেই আটপাড়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, এ ব্যাপারে বৃহস্পতিবার আটপাড়া থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version