আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
মধ্যরাতে সচিবালয়ে ক্যান্টিন দখল নিয়ে সংঘর্ষ: আহত ৬
প্রকাশের তারিখঃ ২৫ জুন, ২০২৫
রাজধানীর সচিবালয়ের অভ্যন্তরে ক্যান্টিন দখলকে কেন্দ্র করে দুই গ্রপের মধ্য সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে আহতদের চিকিৎসর জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন— বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম (৫৮), কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুল ইসলাম রবি (৪৫), আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিলন (৪০), ক্যাবিনেটের অফিস সহকারী মুজাহিদুল ইসলাম সেলিম (৫০), আইন মন্ত্রণালয়ের অফিস সহকারী হাসনাত (৪৫) ও গণপূর্ত মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর জাকির হোসেন (৪৫)।
সচিবালয়ে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছেন, রাত ২টার দিকে হঠাৎ ধর ধর চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখা যায়, ক্যান্টিন দখল নিয়ে দুইপক্ষ উপস্থিত। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। পরে পুলিশ বিষয়টি নিয়ন্ত্রে আনেন। এখন ক্যান্টিন তালা দেওয়া রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করবেন।
আহতদের হাসপাতালে নিয়ে আসা আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হোসাইন বলেন, “সমবায় সমিতি থেকে সচিবালয়ের সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলামসহ ১০ জনকে ক্যান্টিনের দায়িত্ব দেওয়া হয়। এটির দায়িত্ব সচিবালয় সমবায় সমিতির কাছে ছিল। এরমধ্যে সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিলেও কমিটির সাবেক সভাপতি মাইনুল আমাদের দায়িত্ব বুঝিয়ে দেয়নি। আমরা ক্যান্টিন বুঝে নিতে কাজ শুরু করি এবং বাজার করে নিয়ে আসার পরে হঠাৎ করে সচিবালয়ের সংযুক্ত পরিষদের অপর একটি গ্রুপের সভাপতি দাবি করা বদিউলের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লাঠি ও রড নিয়ে আমাদের ওপর হামলা চালায়।”
তিনি আরও বলেন, “লাঠি রড দিয়ে শুধু আমাদের ওপর হামলা করা হয়নি এই সময় তারা আমাদেরকে কিল ঘুষিও মারতে থাকে। হামলায় সভাপতি নুরুল ইসলামসহ অন্তত ছয়জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক সভাপতি নুরুল ইসলামকে ভর্তি করাতে বলেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছেন চিকিৎসক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেছেন, সচিবালয় থেকে আহত অবস্থায় ছয়জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল এদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজন চিকিৎসা শেষে চলে গেছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.