আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
কেএমপি সদর দফতরে ‘ছাত্র-জনতা’র তালা
প্রকাশের তারিখঃ ২৫ জুন, ২০২৫
খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত দাশকে গ্রেফতার না করে ছেড়ে দেয়ার প্রতিবাদে কেএমপি সদর দফতরের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে ‘ছাত্র-জনতা’। বুধবার (২৫ জুন) দুপুর তিনটার দিকে ওই তালা লাগিয়ে দেয়া হয়। এর আগে দুপুর ১টা থেকে দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করে তারা। সমাবেশ থেকে কেএমপি কমিশনারের পদত্যাগও দাবি করা হয়েছে।
বিক্ষোভকারীরা বলছে, জুলাই আন্দোলনের সময় এসআই সুকান্ত খুলনায় ছাত্র-জনতার ওপর ব্যাপক নির্যাতন করে। গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে চারটি মামলা হয়। গতকাল মঙ্গলবার নগরের ইস্টার্ন গেট এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা সুকান্তকে ধরে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে তাকে গ্রেফতার না দেখিয়ে রাতে ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশে এমনটা করা হয়েছে। সুকান্তকে ছেড়ে দেয়ার প্রতিবাদেই তারা বিক্ষোভ সমাবেশ করছেন।
সুকান্ত দাশের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। বর্তমানে তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত আছেন। তিনি দীর্ঘদিন কেএমপির সদর ও সোনাডাঙ্গা থানায় দায়িত্ব পালন করেছেন বলেও জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গণঅভ্যুত্থানের পর তাকে খুলনা থেকে চুয়াডাঙ্গায় বদলি করা হয়। একটি মামলার সাক্ষ্য দিতে গতকাল খুলনায় যান তিনি। সদর ও সোনাডাঙ্গা থানায় কর্মরত থাকাকালীন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গণঅভ্যুত্থানের পর সুকান্ত দাশের বিরুদ্ধে কেএমপির বিভিন্ন থানায় চারটি মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, ইস্টার্ন গেট এলাকায় বিএনপির একটি কর্মসূচি ছিল। এ সময় সিএনজি চালিত থ্রি-হুইলারে করে যাচ্ছিলেন এসআই সুকান্ত। থ্রি-হুইলারটি ইস্টার্ন গেটের সামনে দাঁড়িয়ে যাত্রী ওঠানোর সময় বিএনপির কিছু নেতাকর্মী সুকান্তকে গাড়ি থেকে বের করে মারপিট করে। পরে বিএনপির সিনিয়র নেতারা তাকে ছাড়িয়ে নিয়ে পুলিশের কাছে তুলে দেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.