আজ
|| ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
চব্বিশ ঘণ্টায় ২১ জনের করোনা শনাক্ত
প্রকাশের তারিখঃ ২৪ জুন, ২০২৫
দেশে গত চব্বিশ ঘন্টায় ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৭৬ শতাংশ। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার (২৩ জুন) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ৪৪১টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৪৭৩ জনের। মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা বেশি।
সবশেষ গতকাল সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.