কোনও ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেয়া হবে না: ডিএমপি কমিশনার
প্রকাশের তারিখঃ ২৪ জুন, ২০২৫
কোনও ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেয়া হবে না, মামলা করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি সদরদফতরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সেইসাথে, মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
ডিএমপি কমিশনার আরও জানান, সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বাসায় সৃষ্ট ঘটনায় মামলা করে একজনকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে, দাবি আদায়ে সড়ক অবরোধ করা যাবে না উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, মহানগরীতে সড়ক অবরোধ করে আন্দোলনের নামে জনভোগান্তি যাতে কেউ সৃষ্টি করতে না পারে, সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে। এ সময়, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com