আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
দোহারে সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ৩
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২৫
ঢাকার দোহারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই হাজার পিস ইয়াবা, ১৬টি দেশীয় অস্ত্র, মাদক বিক্রির ৩ লাখ ৮৫ হাজার টাকা এবং বৈদেশিক মুদ্রাসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন দক্ষিণ জয়পাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদ (৪৫) এবং তার সহযোগী দুই ভাই ইলিয়াস (৩৮) ও সজীব (৩৩)।
গোপন সংবাদের ভিত্তিতে দোহার সেনাবাহিনী ক্যাম্পের নেত্বতে রবিবার (২২ জুন) মধ্যরাতে উপজেলার দক্ষিণ জয়পাড়া কুটি মুন্সীর হল সংলগ্ন এলাকায় শহীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযানে সহায়তায় করেন দোহার থানা পুলিশের একটি দল।
আটককৃত ব্যক্তি ও মালামাল দোহার থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। শহীদ ও তার ভাইয়ের নামের এর আগেও থানায় মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে রবিবার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন দোহার থানার ওসি তদন্ত মো. নুর নবী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.