আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
নাটোরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২৫
নাটোরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেল ৫টার দিকে শহরের বনবেলঘড়িয়া বাসপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, সিরাজগঞ্জ থেকে রাজশাহী রাব্বী পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হয়। এসময় সিএনজি চালক বাবুসহ মোট চারজন আহত হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক বাবুর মৃত্যু হয়। আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.