আজ
|| ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
৫ আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্র তৈরি করতে চায় সরকার: প্রেস সচিব
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকীর আগেই ঘোষণাপত্র তৈরি করতে চায় সরকার। এই লক্ষ্য নিয়ে কাজ করছি।
শফিকুল আলম বলেন, ৫ আগস্টের আগে জুলাই ঘোষণাপত্র দিতে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। আরও কয়েকজন উপদেষ্টা এই কমিটিতে থাকবে। কমিটি রাজনৈতিক দলসহ জুলাই অংশীজনদের সাথে কথা বলবে।
তিনি আরও বলেন, আগে একটি দলকে সাপোর্ট করার জন্য গণমাধ্যমের লাইসেন্স দেয়া হতো বলে সংস্কার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। সেই লাইসেন্সগুলো দেয়ার প্রক্রিয়া তদন্ত করা হবে। পাশাপাশি আগামীতে লাইন্সেস দেয়ার নীতিমালা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারের স্বায়ত্বশাসনের বিষয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারকে প্রধান করে কমিটি করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.