আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৬
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২৫
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলো- সরওয়ার জাহান বাদশা (৬৩), সুজন (১৯), মজিবুল হক রুবেল (২৭), আরাফাত (২৭), মেহেদী (২২), শামীম (২২), আতিয়ার রহমান সিয়াম (২৮), আল আমিন (২২), সাঈদ (২৯), রাসেল (৩৫), আকাশ (২৮), আকাশ (৩০), শাহিন (২১), সনিয়া (৩৯), পারভীন ফাতেমা (৫৫) এবং রতন (২৭)।
বুধবার (১৮ জুন) ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (১৭ জুন) মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ৭, দ্রুত বিচার আইনে ৩, ডিএমপি মামলায় ১, খুনের মামলায় ১ এবং অন্যান্য অপরাধে জড়িত আসামি ২ জন। গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.