
আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
টঙ্গী মাজার বস্তিতে সেনাবাহিনীর অভিযান, আটক ২৫
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২৫
টঙ্গী মাজার বস্তিতে অভিযান চালিয়ে মাদক ও ছিনতাইয়ের অভিযোগে ২৫ জনকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উত্তরা আর্মি ক্যাম্প এবং টঙ্গী পশ্চিম থানা পুলিশ গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তিতে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— বাবু (২৩), আমির হোসেন (২৯), জিসান আহম্মেদ (২৫), উসমান (৩৩), রিপন (২৭), হুমায়ুন কবির (৩১), মো. শামীম (২৫), সোহের রানা (২৯), শফিকুল (২৩), মো. টিপু সুলতান (২৬), রাসেল (২৯), শাহিন (২৪), হাসিব (৩১), মো. তারেক (২৫), পারভেজ (৩২), নিলয় (৩৫), শাহীন আলম (২৭), রাকিব (২২), মেহেদী হাসান (২৫), জুয়েল (২৯), আকতার হোসেন (২৮), মো. ইউসুফ (২৫), জয় (২৭) এবং স্বপন।
পুলিশ জানায়, আটকের সময় তাদের কাছ থেকে ১৬ বোতল মদ, ৬টি মোবাইল ফোন, ৫ রোল ইয়াবা সেবন পেপার, ১টি স্বর্ণের দুল, বিপুল পরিমাণে মাদকদ্রব্য সেবন সামগ্রী, ২টি মানিব্যাগ, ২০টি গ্যাস লাইট এবং ২ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.