আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
সুনামগঞ্জের সংবাদকর্মীদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২৫
বুধবার (১৮ জুন) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ সেনাক্যাম্পে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্মের ৩০ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ ও ছাতক সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সালেহ আল হেলাল। তিনি বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য পারস্পরিক পরিচিতি, বোঝাপড়া এবং জেলার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা জোরদার করা।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পেশাদার, নিরপেক্ষ ও সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ একটি বাহিনী। দেশের সংকটময় সময় কিংবা রাষ্ট্র কর্তৃক অর্পিত যে কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সেনাবাহিনী অতীতেও নিষ্ঠার সাথে কাজ করেছে এবং বর্তমানেও দেশের সার্বিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সাম্প্রতিক সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা নিয়ে তিনি বলেন, এ প্রেক্ষাপটে গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম, যার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি রোধ এবং সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিরপেক্ষ তথ্য উপস্থাপন এবং জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সেনাবাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়।
উপস্থিত গণমাধ্যমকর্মীরা সেনাবাহিনীর এ সৌহার্দপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এ সম্পর্ক শান্তিগঞ্জ ও বৃহত্তর সুনামগঞ্জের স্থিতিশীলতা ও অগ্রগতিতে একটি অগ্রণী ভূমিকা পারন করবে বলে সবাই অভিমত ব্যক্ত করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.