আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
রংপুর জেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১৬ জুন, ২০২৫
বিএনপি অফিসে আগুন ও ভাঙচুরের মামলায় রংপুর জেলা আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলাম পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১৬ জুন) দুপুরে পীরগঞ্জের জামতলার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম পিন্টু জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে পীরগঞ্জে বিএনপি-জামায়াত নেতাকর্মী ও প্রতিবাদকারী সাধারণ মানুষকে নানাভাবে নির্যাতন, নিপীড়ন, হয়রানি করাসহ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দায়েরের কুশীলব হওয়ার অভিযোগ রয়েছে। গত ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালিয়ে তা বাঁধাগ্রস্ত করাসহ আন্দোলনকারীদের বিভিন্নভাবে হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান, তবে সম্প্রতি তিনি পীরগঞ্জে ফিরে গা-ঢাকা দিয়ে অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পিএস নয়ন মিয়ার সমন্ধি। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে চাকরি দেয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ, লাইসেন্সবিহীন পেট্রোল পাম্প ও ইটভাটা পরিচালনার মাধ্যমে শত কোটি টাকা অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় বদরগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আকরাম আলী সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। তাকেও কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.