আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের কোটি টাকার গাড়িসহ ২ জন আটক
প্রকাশের তারিখঃ ১৬ জুন, ২০২৫
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের কোটি টাকা মূল্যের একটি গাড়ি আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
আজ সোমবার (১৬ জুন) ভোররাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে গাড়িটি জব্দ করে পুলিশ। এ সময় গাড়ির চালক কাজল চন্দ্র রায় এবং তার সহযোগী আজিজকে হেফাজতে নেয় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের করা হয়। উদ্দেশ্য ছিল ঈদের খাবার নিয়ে সাবেক এমপির ছেলের জন্য ঢাকার বাসায় যাওয়া।
বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িটিকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে গাড়িটি কাকিনা পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে এলাকাবাসী সেটিকে আটক করে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং গাড়িটি জব্দ করে। সেইসাথে আটক করা হয় চালক ও তার সহযোগীকে। পরে দু’জনকে পুলিশি হেফাজতে নেয়া হয়।
অপরদিকে, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে বলে জানান কালীগঞ্জ থানার এসআই সাইফুর রহমান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.